ছবি সংগৃহীত
আর মাত্র ১ দিনের অপেক্ষা। ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হচ্ছে ফিফার ২৩তম বিশ্বকাপ। এবার ইতিহাসে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নিচ্ছে। প্রায় ৪০ দিনের লড়াই শেষে আগামী ১৯ জুলাই নিউইয়র্ক-নিউজার্সিতে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টটির।
গ্রুপ বিন্যাস:
গ্রুপ এ: মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, চেক প্রজাতন্ত্র
গ্রুপ বি: কানাডা, বসনিয়া, কাতার, সুইজারল্যান্ড
গ্রুপ সি: ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড
গ্রুপ ডি: যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, তুরস্ক
গ্রুপ ই: জার্মানি, কুরাসাও, আইভরিকোস্ট, ইকুয়েডর
গ্রুপ এফ: নেদারল্যান্ডস, জাপান, সুইডেন, তিউনিসিয়া
গ্রুপ জি: বেলজিয়াম, মিসর, ইরান, নিউজিল্যান্ড
গ্রুপ এইচ: স্পেন, কেপভার্দে, সৌদি আরব, উরুগুয়ে
গ্রুপ আই: ফ্রান্স, সেনেগাল, ইরাক, নরওয়ে
গ্রুপ জে: আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান
গ্রুপ কে: পর্তুগাল, কঙ্গো, উজবেকিস্তান, কলম্বিয়া
গ্রুপ এল: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা
গ্রুপ পর্বের সূচি (বাংলাদেশ সময়):
১১ জুন — মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা, রাত ১টা
১২ জুন — দক্ষিণ কোরিয়া বনাম চেক প্রজাতন্ত্র, সকাল ৮টা | কানাডা বনাম বসনিয়া, রাত ১টা
১৩ জুন — যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ে, সকাল ৭টা | কাতার বনাম সুইজারল্যান্ড, রাত ১টা
১৪ জুন — ব্রাজিল বনাম মরক্কো, ভোর ৪টা | হাইতি বনাম স্কটল্যান্ড, সকাল ৭টা | অস্ট্রেলিয়া বনাম তুরস্ক, সকাল ১০টা | জার্মানি বনাম কুরাসাও, রাত ১১টা | নেদারল্যান্ডস বনাম জাপান, রাত ২টা
১৫ জুন — আইভরিকোস্ট বনাম ইকুয়েডর, ভোর ৫টা | সুইডেন বনাম তিউনিসিয়া, সকাল ৮টা | স্পেন বনাম কেপভার্দে, রাত ১০টা | বেলজিয়াম বনাম মিসর, রাত ১টা
১৬ জুন — সৌদি আরব বনাম উরুগুয়ে, ভোর ৪টা | ইরান বনাম নিউজিল্যান্ড, সকাল ৭টা | ফ্রান্স বনাম সেনেগাল, রাত ১টা
১৭ জুন — ইরাক বনাম নরওয়ে, ভোর ৪টা | আর্জেন্টিনা বনাম আলজেরিয়া, সকাল ৭টা | অস্ট্রিয়া বনাম জর্ডান, সকাল ১০টা | পর্তুগাল বনাম কঙ্গো, রাত ১১টা | ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া, রাত ২টা
১৮ জুন — ঘানা বনাম পানামা, ভোর ৫টা | উজবেকিস্তান বনাম কলম্বিয়া, সকাল ৮টা | চেক বনাম দক্ষিণ আফ্রিকা, রাত ১০টা | সুইজারল্যান্ড বনাম বসনিয়া, রাত ১টা
১৯ জুন — কানাডা বনাম কাতার, ভোর ৪টা | মেক্সিকো বনাম দক্ষিণ কোরিয়া, সকাল ৭টা | যুক্তরাষ্ট্র বনাম অস্ট্রেলিয়া, রাত ১টা
২০ জুন — স্কটল্যান্ড বনাম মরক্কো, ভোর ৪টা | ব্রাজিল বনাম হাইতি, সকাল ৭টা | তুরস্ক বনাম প্যারাগুয়ে, সকাল ১০টা | নেদারল্যান্ডস বনাম সুইডেন, রাত ১১টা | জার্মানি বনাম আইভরিকোস্ট, রাত ২টা
২১ জুন — ইকুয়েডর বনাম কুরাসাও, ভোর ৬টা | তিউনিসিয়া বনাম জাপান, সকাল ১০টা | স্পেন বনাম সৌদি আরব, রাত ১০টা | বেলজিয়াম বনাম ইরান, রাত ১টা
২২ জুন — উরুগুয়ে বনাম কেপভার্দে, ভোর ৪টা | নিউজিল্যান্ড বনাম মিসর, সকাল ৭টা | আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া, রাত ১১টা | ফ্রান্স বনাম ইরাক, রাত ৩টা
২৩ জুন — নরওয়ে বনাম সেনেগাল, সকাল ৬টা | জর্ডান বনাম আলজেরিয়া, সকাল ৯টা | পর্তুগাল বনাম উজবেকিস্তান, রাত ১১টা | ইংল্যান্ড বনাম ঘানা, রাত ২টা
২৪ জুন — পানামা বনাম ক্রোয়েশিয়া, ভোর ৫টা | কলম্বিয়া বনাম কঙ্গো, সকাল ৮টা | কানাডা বনাম সুইজারল্যান্ড ও বসনিয়া বনাম কাতার, রাত ১টা
২৫ জুন — স্কটল্যান্ড বনাম ব্রাজিল ও মরক্কো বনাম হাইতি, ভোর ৪টা | মেক্সিকো বনাম চেক ও দক্ষিণ কোরিয়া বনাম দক্ষিণ আফ্রিকা, সকাল ৭টা | ইকুয়েডর বনাম জার্মানি ও কুরাসাও বনাম আইভরিকোস্ট, রাত ২টা
২৬ জুন — জাপান বনাম সুইডেন ও তিউনিসিয়া বনাম নেদারল্যান্ডস, ভোর ৫টা | যুক্তরাষ্ট্র বনাম তুরস্ক ও প্যারাগুয়ে বনাম অস্ট্রেলিয়া, সকাল ৮টা | নরওয়ে বনাম ফ্রান্স ও সেনেগাল বনাম ইরাক, রাত ১টা
২৭ জুন — উরুগুয়ে বনাম স্পেন ও কেপভার্দে বনাম সৌদি আরব, সকাল ৬টা | নিউজিল্যান্ড বনাম বেলজিয়াম ও মিসর বনাম ইরান, সকাল ৯টা | পানামা বনাম ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া বনাম ঘানা, রাত ৩টা
২৮ জুন — কলম্বিয়া বনাম পর্তুগাল ও কঙ্গো বনাম উজবেকিস্তান, ভোর ৫.৩০ | জর্ডান বনাম আর্জেন্টিনা ও আলজেরিয়া বনাম অস্ট্রিয়া, সকাল ৮টা
নকআউট পর্বের সূচি:
শেষ ৩২: ২৮ জুন — ৪ জুলাই
শেষ ১৬: ৪ জুলাই — ৭ জুলাই
কোয়ার্টার ফাইনাল: ৯–১২ জুলাই
সেমিফাইনাল: ১৪ জুলাই (ডালাস) ও ১৫ জুলাই (আটলান্টা), রাত ১টা
তৃতীয় স্থান নির্ধারণী: ১৮ জুলাই, মায়ামি, রাত ৩টা
ফাইনাল: ১৯ জুলাই, নিউইয়র্ক-নিউজার্সি, রাত ১টা































