শনিবার ০৬ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২৩ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ডেঙ্গু ঠেকাতে মোবাইল কোর্ট, লার্ভা পেলেই জরিমানা

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৫:১৪, ৬ জুন ২০২৬

ডেঙ্গু ঠেকাতে মোবাইল কোর্ট, লার্ভা পেলেই জরিমানা

ছবি সংগৃহীত

ডেঙ্গু প্রতিরোধে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। দুই থেকে তিন দিন পরপর মোবাইল কোর্ট পরিচালনা করা হবে এবং যে প্রতিষ্ঠানে ডেঙ্গু মশার লার্ভা পাওয়া যাবে, সংশ্লিষ্টদের সরাসরি জরিমানা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার সকালে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে তিন মাসের বিশেষ ডেঙ্গু বিরোধী অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী সতর্ক করে বলেন, এবারের ডেঙ্গু আগের চেয়ে বেশি ভয়াবহ হতে পারে। চিকিৎসকরা আশঙ্কা করছেন এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ দেখা দিতে পারে, যেখানে জ্বরের পাশাপাশি রক্তক্ষরণের ঝুঁকিও থাকবে। তাই আগে থেকেই সচেতন হওয়ার তাগিদ দেন তিনি।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম জানান, জরিপে দেখা গেছে দক্ষিণ সিটির ৬৩টি ওয়ার্ড ঝুঁকিপূর্ণ এবং ২৮টি ওয়ার্ড অধিক ঝুঁকিপূর্ণ। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশন জনগণ উভয়কেই সমান দায়িত্ব নিতে হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়