বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬, আশ্বিন ৯ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

টেকসই শান্তিতে নারী নেতৃত্ব নিশ্চিতে জোর বাংলাদেশের

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৪, ২৪ সেপ্টেম্বর ২০২৬

টেকসই শান্তিতে নারী নেতৃত্ব নিশ্চিতে জোর বাংলাদেশের

ছবি সংগৃহীত

টেকসই শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার ওপর জোর দিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরেউইমেন, পিস অ্যান্ড সিকিউরিটি (ডব্লিউপিএস) ফোকাল পয়েন্টস নেটওয়ার্ক বার্ষিক মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষে আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে ফিলিপাইন, ইতালি ইউএন উইমেনের যৌথ উদ্যোগে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নারী, শান্তি নিরাপত্তা বিষয়ক রেজুলেশন ১৩২৫ গ্রহণের ২৫ বছর পূর্তি উপলক্ষে এর বাস্তবায়ন জবাবদিহি জোরদার নিয়ে আলোচনা হয়।

শামা ওবায়েদ বলেন, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে বাংলাদেশের অঙ্গীকার রয়েছে। শান্তি প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বৃদ্ধি, জলবায়ু মানবিক কার্যক্রমে ডব্লিউপিএস এজেন্ডার অন্তর্ভুক্তি এবং নারীর বিরুদ্ধে সহিংসতার ঘটনায় জবাবদিহি নিশ্চিতের আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ নারী, শান্তি নিরাপত্তা বিষয়ে দ্বিতীয় জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ এগিয়ে নিচ্ছে। পাশাপাশি নারীদের বিরুদ্ধে ডিজিটাল হয়রানি কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সহিংসতা মোকাবিলায় বাংলাদেশের নেতৃত্বাধীনঢাকা ডায়ালগউদ্যোগের বিষয়টিও তুলে ধরেন তিনি।

সময় আসন্নগ্রুপ অব ফ্রেন্ডস’- যোগ দিতে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানান শামা ওবায়েদ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়