ছবি সংগৃহীত
বিদেশফেরত যাত্রীরা নির্দিষ্ট পরিমাণ সোনা শুল্ক ছাড়াই দেশে আনতে পারেন। চলতি অর্থবছর থেকে ব্যাগেজ রুলসের আওতায় এ সুবিধা কিছুটা বাড়ানো হয়েছে।
একজন যাত্রী বছরে একবার কোনো শুল্ক ছাড়াই সর্বোচ্চ ১০০ গ্রাম সোনার অলংকার দেশে আনতে পারবেন, যা প্রায় ৮ ভরি ১০ আনা। তবে এ ক্ষেত্রে ১২টির বেশি গয়না আনা যাবে না।
শুল্ক দিয়ে সোনা আনতে চাইলে, তোলাপ্রতি ৫ হাজার টাকা শুল্ক পরিশোধ করে বছরে একবার সর্বোচ্চ ১০ তোলা ওজনের একটি সোনার বার আনার সুযোগ রয়েছে।
বিদেশ থেকে ফেরার পর বিমানবন্দরে ব্যাগেজ ঘোষণা ফরম পূরণ করতে হয়। তবে যদি সঙ্গে থাকা সোনার অলংকার ১০০ গ্রাম এবং রুপার অলংকার ২০০ গ্রামের কম হয়, তাহলে ফরম পূরণ ছাড়াই গ্রিন চ্যানেল দিয়ে বের হওয়া যাবে।































