ছবি সংগৃহীত
মালয়েশিয়ার কেদাহ রাজ্যে বিশেষ অভিযান চালিয়ে ১২৯ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। তাদের মধ্যে ১০০ জনই বাংলাদেশি।
বুধবার (২৯ জুলাই) কুলিম জেলার একটি নির্মাণস্থলে পরিচালিত অভিযানে বৈধ ভ্রমণ নথি ও ওয়ার্ক পারমিট না থাকা, ওভারস্টে এবং অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে তাদের আটক করা হয়।
আটকদের বয়স ২১ থেকে ৬২ বছরের মধ্যে। তদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে তাদের বেলান্তিক ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। কেদাহ ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।































