রোববার ১৩ সেপ্টেম্বর ২০২৬, ভাদ্র ২৯ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৪:৪১, ১৩ সেপ্টেম্বর ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

ছবি সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের বিষয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেছেন তিনি।

রোববার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী . আবদুল মঈন খানের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলির সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে তিনি কথা বলেন।

মীর শাহে আলম বলেন, এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে প্রার্থী হতে পারবেন কিনা, তা আইন শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা পর্যালোচনা করে নির্বাচন কমিশন ঠিক করবে। প্রয়োজনে কমিশন আইনগত মতামত বা ব্যাখ্যার জন্য বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠাতে পারে।

তিনি বলেন, নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা বা অযোগ্যতা নির্ধারণের এখতিয়ার নির্বাচন কমিশনের। এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার বিষয়ে সরকারের ওপর কোনো দায় চাপানোর সুযোগ নেই।

এদিকে বৈঠকে সুইজারল্যান্ড বাংলাদেশের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেছে। স্থানীয় উন্নয়ন, জলবায়ু ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান সুইস রাষ্ট্রদূত রেটো রেংগলি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়