এইচএসসি পদার্থবিজ্ঞানের দুই প্রশ্ন নিয়ে আপত্তি, পর্যালোচনায় শিক্ষা বোর্ড
চলমান এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সৃজনশীল অংশের দুটি প্রশ্ন নিয়ে পরীক্ষার্থীদের আপত্তির পর বিষয়টি পর্যালোচনা করছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। অভিযোগের সত্যতা পাওয়া গেলে কোনো পরীক্ষার্থী যাতে ক্ষতিগ্রস্ত না হন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বোর্ড।
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:৩৬