মঙ্গলবার ০৩ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২১ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

আগামী ১৩ তারিখ থেকে দেশে পরিবর্তনের সূচনা হবে: জামায়াত আমির

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ১২:৩২, ৩ ফেব্রুয়ারি ২০২৬

আগামী ১৩ তারিখ থেকে দেশে পরিবর্তনের সূচনা হবে: জামায়াত আমির

ছবি সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী ১৩ তারিখ থেকে দেশে পরিবর্তনের সূচনা হবে। অতীতের পচা রাজনীতি জনগণ আর চায় না।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের কটিয়াদী কলেজ মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ২০২৪ সালে যুবকেরা যোগ্যতা ও ন্যায্যতার দাবিতে রাস্তায় নেমেছিল। তারা বেকার ভাতা নয়, সম্মানের কাজ চায়। জামায়াত ক্ষমতায় এলে যুবকদের প্রশিক্ষণ দিয়ে দেশ গড়ার কারিগরে পরিণত করা হবে বলে তিনি আশ্বাস দেন।

তিনি আরও বলেন, ভোটের অধিকার রক্ষায় যুবকেরাই পাহারা দেবে এবং সুষ্ঠু নির্বাচনে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।

নারীদের মর্যাদা, শিক্ষা সংস্কার ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়ার কথাও বলেন জামায়াত আমির।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়