বুধবার ১১ মার্চ ২০২৬, ফাল্গুন ২৭ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

দুর্নীতির মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক জামিনে মুক্ত

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৫:২৮, ১১ মার্চ ২০২৬

দুর্নীতির মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক জামিনে মুক্ত

ছবি সংগৃহীত

দুর্নীতির মামলায় সাবেক প্রধান বিচারপতি বি এম খায়রুল হককে জামিন দিয়েছেন বাংলাদেশ হাইকোর্ট।

বুধবার বিচারপতি শেখ মো. জাকির হোসেন বিচারপতি মো. জাকির হোসেনএর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জারি করা রুল যথাযথ ঘোষণা করে আদেশ দেন।

আদালতে খায়রুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী, মোতাহার হোসেন সাজু এবং ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। তাঁর আইনজীবীরা জানিয়েছেন, এই আদেশের ফলে আপাতত তাঁর কারামুক্তিতে আর কোনো বাধা নেই।

গত বছরের আগস্টে বেআইনিভাবে রাজউকের প্লট গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) খায়রুল হকসহ আটজনের বিরুদ্ধে মামলা করে।

এর আগে গত মার্চ যুবদলকর্মী হত্যা তত্ত্বাবধায়ক সরকারসংক্রান্ত রায় জালিয়াতির অভিযোগে করা চারটি মামলায়ও তাঁকে জামিন দেন হাইকোর্ট।

উল্লেখ্য, গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়