শুক্রবার ০৬ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৩ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপিসহ ৬ জনের মৃত্যুদণ্ড

আদালত ডেস্ক

প্রকাশিত: ১৮:১৪, ৫ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৮:১৪, ৫ ফেব্রুয়ারি ২০২৬

আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপিসহ ৬ জনের মৃত্যুদণ্ড

ছবি সংগৃহীত

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সাভারের আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ছয় আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২। একই মামলায় সাতজনকে যাবজ্জীবন, দুজনকে সাত বছর সশ্রম কারাদণ্ড এবং একজনকে ক্ষমা করা হয়েছে।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল আজ বৃহস্পতিবার এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম, আশুলিয়া থানার সাবেক ওসি এ এফ এম সায়েদ, সাবেক এসআই আবদুল মালেক, সাবেক এএসআই বিশ্বজিৎ সাহা, সাবেক কনস্টেবল মুকুল চোকদার ও যুবলীগ ক্যাডার রনি ভূঁইয়া।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলামসহ সাতজন পুলিশ কর্মকর্তা। সাবেক এসআই আরাফাত উদ্দীন ও কামরুল হাসানকে দেওয়া হয়েছে সাত বছরের কারাদণ্ড। মামলার রাজসাক্ষী সাবেক এসআই শেখ আবজালুল হককে ক্ষমা করা হয়েছে।

মামলার মোট আসামি ১৬ জন। তাঁদের মধ্যে আটজন কারাগারে এবং আটজন পলাতক।

২০২৪ সালের ৫ আগস্ট আশুলিয়া থানার এলাকায় ছয়জনকে গুলি করে হত্যা এবং একজন আহত ব্যক্তিসহ লাশগুলো পুড়িয়ে দেওয়ার অভিযোগে এ মামলা হয়। এটি জুলাই গণ–অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২–এর প্রথম রায়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়