শনিবার ১৮ জুলাই ২০২৬, শ্রাবণ ৩ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

চাকুরি

৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৯৮৪১ জন। রোববার (২০ আগস্ট) বিপিএসসির ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ অনুসরণে ৪৩তম বিসিএস পরীক্ষা-২০২০ এর লিখিত পরীক্ষায় সাময়িকভাবে ৯৮৪১ জন উর্ত্তীণ হয়েছেন। ২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয়। ২০২২ সালের ২০ জানুয়ারি প্রিলিমিনারির ফল প্রকাশ হয়। এতে উত্তীর্ণ হন ১৫ হাজার ২২৯ প্রার্থী। একই বছরের জুলাইয়ে লিখিত পরীক্ষা শুরু করে পিএসসি।

রোববার, ২০ আগস্ট ২০২৩, ১৭:২১

পুলিশে এসআই নিয়োগে নতুন বিজ্ঞপ্তি
পুলিশে এসআই নিয়োগে নতুন বিজ্ঞপ্তি

বাংলাদেশ পুলিশে উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ পদে নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদনের সুযোগ পাবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের যোগ্যতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি। নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি। অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রির অধিকারী এবং কম্পিউটারে দক্ষতাসম্পন্ন হতে হবে। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।

বৃহস্পতিবার, ৪ মে ২০২৩, ১৭:৩৭

আরও ৩ বিভাগে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
আরও ৩ বিভাগে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আরও তিন বিভাগের প্রার্থীদের কাছে আবেদন আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) গণমাধ্যমে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ শুরু হবে ৩০ মার্চ। আবেদনের শেষ তারিখ ১৪ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। দ্বিতীয় ধাপে ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে পদের সংখ্যা উল্লেখ্য করা হয়নি। তবে বয়সের ক্ষেত্রে ছাড় দেয়া হয়েছে। আর আবেদন ফি রাখা হয়েছে ২০০ টাকা, টেলিটকের চার্জ ২০ টাকা। একজন প্রার্থীকে আবেদন করতে মোট খরচ হবে ২২০ টাকা।

বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ১৮:২৪

সনদধারী শিক্ষিত নয়, দক্ষ হোন চাকরি আপনাকে খুঁজবে
সনদধারী শিক্ষিত নয়, দক্ষ হোন চাকরি আপনাকে খুঁজবে

বাংলাদেশের বেশিরভাগই সনদধারী শিক্ষিতরাই চাকুরী না পেয়ে হতাশাগ্রস্থ হয়ে পড়ে। এই শিক্ষিত বেকারদের অধিকাংশই সাথে সমাজ ব্যবস্থাকে দায়ী করে। অথচ নিজেরা ছাত্র অবস্থায় হেসে খেলে আনন্দফূর্তি করে গ্র্যাজুয়েশন শেষ করেছে। একজন ফ্রেশ গ্র্যাজুয়েটকে একজন ইন্টারভিউয়ার যদি জিজ্ঞেস করেন, আমরা কেন আপনাকে হায়ার করবো? অধিকাংশের উত্তর হবে; আমার চাকরিটা দরকার! এদের অধিকাংশই পাওয়ার পয়েন্ট, এক্সেল অথবা মাইক্রোসফট ওয়ার্ডের কাজই জানেনা। তখন স্বাভাবিক ভাবেই প্রশ্ন আসে; এরা তাহলে এদের অনার্স / ব্যাচেলর ডিগ্রী সম্পন্ন করলো কিভাবে? সেকারণেই চাকরি হয়না, অথবা প্রত্যাশা অনুযায়ী চাকরি পায় না।

রোববার, ২২ জানুয়ারি ২০২৩, ১৪:৩৯