হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস আজ
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের চলে যাওয়ার আজ ১০ বছর। ২০১২ সালে ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার জীবন প্রদীপ নিভে যায়। মৃত্যুর পর তাকে গাজীপুর সদর উপজেলার পিরুজালী গ্রামে তার নিজ হাতে গড়া স্বপ্নের নুহাশপল্লীতে সমাহিত করা হয়।
কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ তার সৃষ্টিশীল লেখার মধ্য দিয়ে হাজার বছর ধরে পাঠকের হৃদয়ে বেঁচে থাকবেন। তার রচিত নাটক, শিশুসাহিত্য, বৈজ্ঞানিক কল্পকাহিনী, চলচ্চিত্র পরিচালনা পাঠক-দর্শকদের হৃদয় জয় করে নিয়েছে। ১৯৭২ সালে প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ প্রকাশের পরপরই তার খ্যাতি ছড়িয়ে পড়ে চারদিকে। উপন্যাস ও নাটকে তার সৃষ্ট চরিত্রগুলো বিশেষ করে ‘হিমু’, ‘মিসির আলী’, ‘শুভ্র’ তরুণ-তরুণীদের কাছে হয়ে ওঠে অনুকরণীয়। জনপ্রিয়তায় তিনি একক ও অনন্য।
মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২, ১৩:৫৪