ছবি সংগৃহীত
বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের একুশে পদকের জন্য ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠানকে মনোনীত করেছে সরকার। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
মনোনীত ব্যক্তিরা হলেন—ববিতা, অধ্যাপক আবদুস সাত্তার, মেরিনা তাবাশ্যুম, আইয়ুব বাচ্চু, ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিক শফিক রেহমান, অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, তেজশ হালদার যশ ও অর্থী আহমেদ।
মনোনীত প্রতিষ্ঠান—ওয়ারফেজ।































