ছবি সংগৃহীত
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামাজে জানাজায় যোগ দিতে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকায় আসছেন।
মঙ্গলবার দুপুরে ঢাকায় পাকিস্তান হাইকমিশনের প্রেস কাউন্সেলর ফাসিহউল্লাহ স্ট্রিম এ তথ্য জানান। তিনি বলেন, আগামীকাল বুধবার ইসহাক দারের ঢাকা পৌঁছানোর কথা রয়েছে এবং তিনি খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন।






























