মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ১১ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৫:২৩, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানএর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর ঘোষিতবাংলাদেশ ফার্স্টপররাষ্ট্রনীতিকে স্বাগত জানিয়েছে চীন। পাশাপাশি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান রাষ্ট্রদূত।

এর আগে রোববার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানএর সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে ইয়াও ওয়েন বলেন, চীন বাংলাদেশের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহী।

তিস্তা প্রকল্প বাস্তবায়ন প্রসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তবে বিষয়ে নতুন সরকারের অবস্থান সম্পর্কে সরাসরি কিছু জানাননি। যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক ভূমিকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, চীন অঞ্চলের মানুষের কল্যাণে কাজ করছে এবং তৃতীয় দেশের হস্তক্ষেপ সমর্থন করে না।

বৈঠকে রোহিঙ্গা সংকট এবং ভবিষ্যৎ সহযোগিতার দিকনির্দেশনা নিয়েও আলোচনা হয়েছে। নতুন সরকারের সঙ্গে স্থিতিশীল সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন চীনা রাষ্ট্রদূত।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়