বুধবার ০৭ অক্টোবর ২০২৬, আশ্বিন ২১ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

র‌্যাব বিলুপ্ত, সংসদে এসআরবি বিল পাস

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৮:২৫, ১০ সেপ্টেম্বর ২০২৬

র‌্যাব বিলুপ্ত, সংসদে এসআরবি বিল পাস

ছবি সংগৃহীত

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা, প্রশিক্ষণ ও স্বচ্ছতা বাড়ানোর লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ সংশোধিত আকারে জাতীয় সংসদে পাস হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সংসদ অধিবেশনে বিলটি পাসের জন্য উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ। বিরোধী দলের আপত্তির মধ্যেই আলোচনা শেষে বিলটি পাস হয়।

বিলটির বিভিন্ন ধারায় আপত্তি তুলে তা অনুমোদন না করার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তবে তার আপত্তি ও বিরোধী দলের বক্তব্য উপেক্ষা করে বিলটি পাস করা হয়।

সংশ্লিষ্টরা জানান, নতুন আইনের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়ানো, প্রয়োজনীয় প্রশিক্ষণ নিশ্চিত করা এবং বাহিনীর কর্মকাণ্ডে স্বচ্ছতা বজায় রাখতে কার্যকর কাঠামো গড়ে উঠবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়