বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬, আশ্বিন ৯ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৮, ২৪ সেপ্টেম্বর ২০২৬

২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী

ছবি সংগৃহীত

মাধ্যমিক শিক্ষাব্যবস্থায় পরিবর্তন এনে ২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী . এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে তৃতীয় ঢাকা-চায়না ডে-২০২৬ উদযাপন অনুষ্ঠানে তিনি কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, মাধ্যমিক শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানোর কাজ চলছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোর মান অগ্রগতি পর্যালোচনায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আরও কঠোর হচ্ছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অ্যাক্রেডিটেশনের জন্য শক্তিশালী বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠন করা হয়েছে।

তিনি জানান, শিক্ষা খাতের উন্নয়নে মালয়েশিয়ান কোয়ালিফিকেশন এজেন্সির সঙ্গে সমঝোতা স্মারক সই হয়েছে। মোনাশ ইউনিভার্সিটি বাংলাদেশে একটি ক্যাম্পাস স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে এবং তা বাস্তবায়নে কাজ করা হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষা খাতে বাজেট বরাদ্দ বাড়ানো হয়েছে। প্রধানমন্ত্রী বাজেট জাতীয় উৎপাদনের (জিডিপি) শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। শিক্ষাব্যবস্থাকে আরও উন্নত করে তোলা সরকারের অন্যতম লক্ষ্য।

তরুণদের পথভ্রষ্ট হওয়া ঠেকাতে সমাজ পরিবর্তনে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়