শনিবার ১৮ জুলাই ২০২৬, শ্রাবণ ৩ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ভ্রমণ

যেসব কারণে ভ্রমণ জরুরি
যেসব কারণে ভ্রমণ জরুরি

মানুষের জীবনে যেসব কারণে ভ্রমণ করা জরুরি, সে তালিকা বেশ দীর্ঘ। সকল ধর্মেই ভ্রমণের গুরুত্ব বর্ণিত হয়েছে। এইসব ধর্মীয় বা আধ্যাত্মিক ভ্রমণ ছাড়াও স্বাস্থ্যগত কারণে, শিক্ষার প্রয়োজনে, সাংস্কৃতিক বিকাশে এবং মননের পুষ্টিতে ভ্রমণ অতীব জরুরি। ব্যক্তিজীবনের নান্দনিকতা স্ফূর্তির জন্য ভ্রমণ অপরিহার্য। বিভিন্ন দার্শনিক ভ্রমণ সম্পর্কে বিভিন্ন ধরনের কথা এবং চিরন্তন বাণী উপহার দিয়েছেন। অনেকে বলেছেন, ভ্রমণের জন্য অর্থ ব্যয় করে কেউ গরিব হয় না। বরং শরীর ও মনের দিক থেকে আরও ধনী ও ঋদ্ধ হয়। জীবন ও জগৎ সম্পর্কে জ্ঞানস্পৃহা বৃদ্ধি পায় ভ্রমণে। জীবন হয় উপভোগ্য ও আলোকিত।

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭:১২