বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৭ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৫, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানএর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানরা। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে সেনাবাহিনী, নৌবাহিনী বিমানবাহিনীর প্রধানরা তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন।

টানা দ্বিতীয় দিনের মতো এদিন সচিবালয়ে যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি ফ্যামিলি কার্ডসংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। এর আগে বুধবার বিকেল ৩টায় তাঁর নেতৃত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

এই বৈঠকের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার সচিবালয়ে নির্ধারিত দপ্তরে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন তারেক রহমান। গত এক দশকের বেশি সময় ধরে মন্ত্রিসভা সচিবদের অধিকাংশ বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়েই অনুষ্ঠিত হয়ে আসছিল।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি বিকেলে নতুন সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী প্রতিমন্ত্রীরা শপথ নেন। পরে রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়