বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৭ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

রমজানেই পরীক্ষামূলক চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৫:৪২, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

রমজানেই পরীক্ষামূলক চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’

ছবি সংগৃহীত

ঈদের আগে রমজান মাসেই পাইলট প্রকল্প হিসেবেফ্যামিলি কার্ডচালুর সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে পরিবেশ, বন জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু সাংবাদিকদের তথ্য জানান।

মন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ডের বিষয়টি বিস্তারিত রয়েছে। এটি কীভাবে কার্যকর করা হবে, সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে এবং কার্ড চালুর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কত পরিবার সুবিধা পাবে প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি মূলত সার্বজনীন উদ্যোগ। কোনো কঠোর বিধিনিষেধ থাকবে না। একটি কমিটি গঠন করা হয়েছে, যারা পর্যায়ক্রমে হতদরিদ্র, দরিদ্র মধ্যবিত্ত পরিবারকে সুবিধার আওতায় আনবে।

রমজানেই কার্যক্রম শুরু হবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ইচ্ছা ঈদের আগেই অন্তত পাইলট প্রকল্প হিসেবে এটি চালু করা। সে লক্ষ্যেই প্রস্তুতি চলছে।

এদিকে, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বলেছে, আগামী অর্থবছরে ফ্যামিলি কার্ড চালু না হলে এর নেতিবাচক প্রভাব নির্বাচনে পড়তে পারে। প্রসঙ্গে মন্ত্রী বলেন, কার্ড চালু হবে বিষয়ে কোনো অনিশ্চয়তা নেই। এখন কেবল বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত করার কাজ চলছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়