বুধবার ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৫ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৭:২৩, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাঁচ দিনের মাথায় সরকার গঠন করতে যাচ্ছে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি তাদের শপথ পড়াবেন।

সম্ভাব্য মন্ত্রণালয় বণ্টন

প্রাপ্ত তথ্য অনুযায়ী নতুন মন্ত্রিসভায় দায়িত্ব পেতে পারেন

পররাষ্ট্র: খলিলুর রহমান

স্বরাষ্ট্র: সালাহউদ্দিন আহমদ

অর্থ: আমীর খসরু মাহমুদ চৌধুরী

স্বাস্থ্য: খন্দকার মোশাররফ হোসেন

স্থানীয় সরকার: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বেসামরিক বিমান পরিবহন: অনিন্দ ইসলাম অমিত

শিক্ষা: এহসানুল হক মিলন

বাণিজ্য: আব্দুল আউয়াল মিন্টু

জ্বালানি খনিজ: ইকবাল হাসান মাহমুদ টুকু

গৃহায়ণ গণপূর্ত: মির্জা আব্বাস

আরও যাদের ডাক পড়ছে

মন্ত্রিসভায় আরও থাকতে পারেন

গয়েশ্বর চন্দ্র রায়, আন্দালিভ রহমান পার্থ, আসাদুজ্জামান রিপন, নুরুল হক নূর, আমিনুল হক, কায়সার কামাল, আরিফুল হক চৌধুরী, আব্দুস সালাম পিন্টু, আলতাফ হোসেন চৌধুরী, রশিদুজ্জামান মিল্লাত, ববি হাজ্জাজ সুলতান সালাউদ্দিন টুকুসহ অন্যরা।

শপথ নিয়েছেন এমপিরা

এর আগে সকাল পৌনে ১১টার দিকে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন। পরে বিভিন্ন সময়ে জামায়াত, এনসিপি স্বতন্ত্র সদস্যরাও শপথ নেন।

নির্বাচনের ফলাফল সংক্ষেপ

বেসরকারি ফলাফলে ২৯৭ আসনের মধ্যে

বিএনপি: ২০৯

জামায়াতে ইসলামী: ৬৮

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি):

স্বতন্ত্র:

বাংলাদেশ খেলাফত মজলিস:

ইসলামী আন্দোলন:

ভোটের হিসেবে ধানের শীষ প্রতীকে বিএনপি প্রায় ৪৯.৯৭ শতাংশ ভোট পায়। দ্বিতীয় অবস্থানে থাকা জামায়াতে ইসলামী পায় ৩১.৭৬ শতাংশ ভোট।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়