বুধবার ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৫ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৫, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান

ছবি সংগৃহীত

অভ্যুত্থান, সংস্কার নির্বাচনদীর্ঘ রাজনৈতিক প্রক্রিয়া শেষে বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথের মধ্য দিয়ে ৩৫ বছর পর গণতান্ত্রিক ধারায় আবারও একজন পুরুষ প্রধানমন্ত্রী পেল দেশ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ১১ দলীয় নির্বাচনী ঐক্য ২১২ আসনে জয় পায়। দুই-তৃতীয়াংশের বেশি আসন নিশ্চিত করে শরিকদের নিয়ে সরকার গঠন করে দলটি।

তারেক রহমানের রাজনৈতিক পরিচয়ের সঙ্গে জড়িয়ে আছে পারিবারিক ঐতিহ্যও। তাঁর বাবা জিয়াউর রহমান ছিলেন সেনাপ্রধান রাষ্ট্রপতি এবং প্রতিষ্ঠা করেন বিএনপি। মা খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী হন; ১৯৯১ সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন তিনি।

২০০৭ সালের /১১-এর সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় কারাবন্দি হন তারেক রহমান। ২০০৮ সালে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য বিদেশে যান এবং দীর্ঘ সময় লন্ডনে অবস্থান করেন। ওই সময় বিএনপি টানা রাজনৈতিক সংকট দমন-পীড়নের মুখে পড়ে। প্রবাসে থেকেও দল আন্দোলনের নেতৃত্ব দেন তিনি।

২০২৪ সালের জুলাইয়ের অভ্যুত্থানের পর ক্ষমতা ছাড়ে শেখ হাসিনা সরকার। পরে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন মুহাম্মদ ইউনূস। দেড় বছর পর দেশে ফিরে নির্বাচনে অংশ নেন তারেক রহমান।

দেশে ফেরার দুই মাসের মধ্যেই জনগণের রায়ে এবার প্রধানমন্ত্রী হলেন তিনি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়