সোমবার ২২ জুন ২০২৬, আষাঢ় ৮ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

তথ্য-প্রযুক্তি

ফেসবুকে জুড়ে ‘উই আর নাহিদ’ হ্যাশট্যাগ
ফেসবুকে জুড়ে ‘উই আর নাহিদ’ হ্যাশট্যাগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামে নিয়ে #WeAreNahid হ্যাশট্যাগে ছেয়ে গেছে সামাজিকমাধ্যম ফেসবুক। গত মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত রাত থেকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা নাহিদকে নিয়ে হ্যাশট্যাগ দিয়ে বিভিন্ন মন্তব্য দেন অনেকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ, মো. আবু বাকের মজুমদার, আবদুল কাদের, হাসনাত আব্দুল্লাহ ও আব্দুল হান্নান মাসউদ, নাট্য নির্মাতা, জনপ্রিয় কনটেন্ট ক্রিকেয়টসহ অনেকে এটি ব্যবহার করে ফেসবুকে পোস্ট দিয়েছেন।

বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১০:২৪

অতিরিক্ত প্রমোশনাল এসএমএস, শীর্ষ তিন মোবাইল অপারেটরকে জরিমানা
অতিরিক্ত প্রমোশনাল এসএমএস, শীর্ষ তিন মোবাইল অপারেটরকে জরিমানা

সতর্ক করার পরও গ্রাহকদের অতিরিক্ত প্রমোশনাল এসএমএস পাঠানোয় গ্রামীণফোন, রবি ও বাংলালিংককে ১৫ লাখ টাকা জারিমানা করেছে বিটিআরসি। বিটিআরসির নথি অনুযায়ী, গ্রাহকদের প্রতিদিন তিনটির বেশি প্রচারমূলক এসএমএস পাঠানোর জন্য প্রতিটি অপারেটরকে পাঁচ লাখ টাকা করে জরিমানা দিতে হবে। গ্রাহকরা প্রমোশনাল এসএমএসে বিরক্ত হন। তারা বিভিন্ন সময় বিষয়টি নিয়ে বিটিআরসিতে বিস্তর অভিযোগও করেছেন। বিটিআরসির সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, অপারেটরগুলো নির্দেশনা মানছে না, তারা গ্রাহকদের ৩টির বেশি প্রমোশনাল এসএমএস পাঠিয়েই চলেছে। এতে গ্রাহকরা মানসিক হয়রানির শিকার হচ্ছেন এবং বিটিআরসির পদক্ষেপ নিয়েও প্রশ্ন আসছে।

রোববার, ২০ অক্টোবর ২০২৪, ১৭:৩৮