সোমবার ০২ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২০ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ঢাকায় চালু তুরস্কের ভিসা আবেদনকেন্দ্র

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৬:১১, ২ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকায় চালু তুরস্কের ভিসা আবেদনকেন্দ্র

ছবি সংগৃহীত

ঢাকায় চালু হয়েছে তুরস্কের নতুন ভিসা আবেদনকেন্দ্র। সোমবার (২ ফেব্রুয়ারি) থেকে বনানীতে অবস্থিত মোসাইক ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার তুরস্কের ভিসা আবেদন গ্রহণ শুরু করেছে বলে জানিয়েছে ঢাকায় তুরস্কের দূতাবাস।

ভিসা আবেদনকেন্দ্রটি রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে। আবেদন জমা দেওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।

তুরস্কের সিঙ্গেল এন্ট্রি ভিসার ফি তিন মাসের জন্য ২৪ হাজার ৭৫০ টাকা। ছয় মাসের জন্য ফি ২৭ হাজার ৬২৫ টাকা এবং ১২ মাসের জন্য ৩০ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়