ছবি সংগৃহীত
২০২৬ অর্থবছরে যুক্তরাষ্ট্র প্রায় ৬৫ হাজার অতিরিক্ত এইচ-২বি মৌসুমি শ্রমিক ভিসা ইস্যু করবে। ফেডারেল রেজিস্টারে বলা হয়েছে, শ্রমিক সংকটের কারণে বড় আর্থিক ক্ষতির ঝুঁকিতে থাকা মার্কিন নিয়োগকর্তারাই এই ভিসার আওতায় শ্রমিক নিতে পারবেন।
নির্মাণ, হোটেল-রেস্তোরাঁ, ল্যান্ডস্কেপিং ও সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াকরণ খাতের কর্মী সংকট মোকাবিলার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বছরে নির্ধারিত ৬৬ হাজার ভিসার সংখ্যা কার্যত প্রায় দ্বিগুণ হচ্ছে।
ট্রাম্প প্রশাসন ২০২৫ সালে অভিবাসন নীতি কঠোর করলেও অতিরিক্ত এইচ-২বি ভিসার অনুমোদন নতুন নয়; আগের প্রশাসন ও বাইডেনের মেয়াদেও বিভিন্ন সময় ভিসার সংখ্যা বাড়ানো হয়েছিল।































