সোমবার ১৬ মার্চ ২০২৬, চৈত্র ২ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

অস্কারের মঞ্চে ‘যুদ্ধকে না বলুন, ফিলিস্তিনকে মুক্ত করুন’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:০০, ১৬ মার্চ ২০২৬

অস্কারের মঞ্চে ‘যুদ্ধকে না বলুন, ফিলিস্তিনকে মুক্ত করুন’

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক হামলা এবং মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের উত্তেজনার প্রেক্ষাপটে হাভিয়ের বারদেম অস্কারের মঞ্চে যুদ্ধবিরোধী ফিলিস্তিনের পক্ষে অবস্থান জানিয়েছেন।

১৫ মার্চ অনুষ্ঠিত অস্কার পুরস্কার অনুষ্ঠানে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রের পুরস্কার প্রদান করতে মঞ্চে উঠে তিনি বলেন, “যুদ্ধকে না বলুন এবং ফিলিস্তিনকে মুক্ত করুন।তার এই বক্তব্যে অনুষ্ঠানস্থলে উপস্থিত দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে পরিবেশ।

অনুষ্ঠানে বারদেমের পরনে থাকা টাক্সিডোতেও দুটি প্রতীকী পিন দেখা যায়একটিতে লেখা ছিলযুদ্ধকে না বলুনএবং অন্যটি ছিল ফিলিস্তিনের প্রতি সংহতির প্রতীক।

ইরানে সাম্প্রতিক মার্কিন সামরিক হামলা এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের হস্তক্ষেপ নিয়ে চলমান জনরোষের মধ্যেই তার এই মন্তব্য সামনে আসে।

এর আগে এক সাক্ষাৎকারে বারদেম গাজায় চলমান সহিংসতার তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একটি সংগঠন পরিস্থিতিকে গণহত্যা হিসেবে চিহ্নিত করেছে এবং এই সহিংসতা বন্ধে ইসরায়েলের ওপর বাণিজ্যিক কূটনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা উচিত।

গত বছরও তিনি প্রকাশ্যে ফিলিস্তিনের প্রতি সংহতি জানান। বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উপলক্ষে গাজা ইস্যুতে আয়োজকদের নীরবতার সমালোচনা করে শতাধিক শিল্পীর স্বাক্ষরিত এক খোলা চিঠিতে তিনি অংশ নেন।

চিঠিতে বলা হয়, চলচ্চিত্র শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ফিলিস্তিনিদের ওপর চলা সহিংসতার সহযোগী হওয়া থেকে বিরত থাকতে হবে এবং বিষয়ে শিল্পীদের মত প্রকাশে বাধা দেওয়া উচিত নয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়