শনিবার ২৫ জুলাই ২০২৬, শ্রাবণ ৯ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

মঞ্চ মাতাতে ঢাকায় পৌঁছেছেন আতিফ আসলাম

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:২৯, ২৩ জুলাই ২০২৬

মঞ্চ মাতাতে ঢাকায় পৌঁছেছেন আতিফ আসলাম

ছবি সংগৃহীত

জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম অবশেষে ঢাকায় পৌঁছেছেন। বুধবার (২২ জুলাই) দিবাগত রাতে তিনি রাজধানীতে পৌঁছান।

আগামীকাল শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর মাদানী এভিনিউয়ে অনুষ্ঠিতব্যমেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলামকনসার্টে অংশ নিতেই তার এই ঢাকা সফর। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর বাংলাদেশের দর্শকদের সামনে সরাসরি গান গাইবেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কনসার্টটি বাতিল হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়লেও আয়োজক প্রতিষ্ঠান তা নাকচ করে দেয়। আয়োজকদের ভাষ্য, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ২৪ জুলাই রাতেই মঞ্চে উঠবেন আতিফ আসলাম।

পাকিস্তানের পাশাপাশি ভারত বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয় এই শিল্পী। বলিউডের বহু জনপ্রিয় গানে কণ্ঠ দিয়ে তিনি উপমহাদেশজুড়ে কোটি কোটি সংগীতপ্রেমীর হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তাই তার এবারের ঢাকা কনসার্ট ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে।

আয়োজকদের প্রত্যাশা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো দর্শকের উপস্থিতিতে কনসার্টটি বছরের অন্যতম বড় সংগীত আয়োজন হয়ে উঠবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়