শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬, ভাদ্র ২৭ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

বেঁচে থাকলে আজ ৮৫ বছরে পা রাখতেন এটিএম শামসুজ্জামান

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৬, ১০ সেপ্টেম্বর ২০২৬

বেঁচে থাকলে আজ ৮৫ বছরে পা রাখতেন এটিএম শামসুজ্জামান

ছবি সংগৃহীত

বাংলা চলচ্চিত্র টেলিভিশনের কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামানের জন্মদিন আজ। ১৯৪১ সালের ১০ সেপ্টেম্বর নোয়াখালীর দৌলতপুরে নানাবাড়িতে জন্ম নেওয়া এই গুণী শিল্পী বেঁচে থাকলে আজ ৮৫ বছরে পা রাখতেন।

অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার, কাহিনিকার পরিচালক হিসেবেও তিনি খ্যাতি অর্জন করেন। ১৯৬১ সালেবিষকন্যাসিনেমায় সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে কাজ শুরু করেন। পরেজলছবিসহ শতাধিক সিনেমার কাহিনি চিত্রনাট্য লেখেন।

১৯৬৫ সালে অভিনেতা হিসেবে চলচ্চিত্রে অভিষেকের পর ১৯৭৬ সালেনয়নমণিসিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান। চলচ্চিত্রের পাশাপাশি অসংখ্য নাটক ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি।

বর্ণাঢ্য অভিনয়জীবনে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার একুশে পদক পেয়েছেন এটিএম শামসুজ্জামান। তাঁর পরিচালিত একমাত্র চলচ্চিত্রএবাদত

২০২১ সালের ২০ ফেব্রুয়ারি মারা যান এই বরেণ্য শিল্পী। মৃত্যুর পাঁচ বছর পরও তাঁর অভিনয়, সংলাপ বলার স্বতন্ত্র ধরন সৃষ্টিশীল কাজের মাধ্যমে দর্শকের হৃদয়ে স্মরণীয় হয়ে আছেন তিনি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়