রোববার ১৩ সেপ্টেম্বর ২০২৬, ভাদ্র ২৯ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

গুলশানে আওয়ামী লীগের মিছিল: গ্রেফতার আরও ৪০

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৬:০৭, ১৩ সেপ্টেম্বর ২০২৬

গুলশানে আওয়ামী লীগের মিছিল: গ্রেফতার আরও ৪০

ছবি সংগৃহীত

ঢাকার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে আরও ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে তাদের গ্রেফতার করা হয় বলে রোববার ডিএমপির গণমাধ্যম জনসংযোগ বিভাগ জানিয়েছে।

এর আগে একই ঘটনায় মিছিলে সরাসরি অংশ নেওয়ার অভিযোগে ৩২ জনকে গ্রেফতার করা হয়েছিল। নিয়ে গুলশানের ওই মিছিলের ঘটনায় মোট ৭২ জন গ্রেফতার হলেন।

পুলিশ জানায়, শুক্রবার দুপুরে গুলশান- এলাকায় আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী মিছিল করেন। তাদের ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে।

মিছিলের সময় ঘটনাস্থল থেকে পাঁচটি তাজা ককটেলসহ দুজনকে আটক করা হয়। ঘটনায় গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।

এর আগে গ্রেফতার ২৪ জনকে আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়