সোমবার ৩১ আগস্ট ২০২৬, ভাদ্র ১৬ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৭:০৫, ৩০ আগস্ট ২০২৬

সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২

ছবি সংগৃহীত

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকা রনজিনা পারভীনের (৫৫) মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সময় ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা রনজিনা পারভীনের ব্যাগে টান দিলে তিনি রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন। পরে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি বগুড়া থেকে ঢাকায় এসে ফার্মগেটের একটি হাসপাতালে যাওয়ার পথে ঘটনার শিকার হন।

ঘটনায় রোববার পরিবারের পক্ষ থেকে রাজধানীর শেরে বাংলা নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়