বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর ২০২৬, ভাদ্র ২৬ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৩:১২, ১০ সেপ্টেম্বর ২০২৬

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

ছবি সংগৃহীত

রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির একটি পরিত্যক্ত সাততলা ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, মহাখালীর এস কে টাওয়ারের পেছনে থাকা পুরোনো ভবনটিতে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়