বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬, আশ্বিন ৯ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

সেতু নির্মাণে রডের বদলে বাঁশ, এলজিইডির তিন কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৫, ২৪ সেপ্টেম্বর ২০২৬

সেতু নির্মাণে রডের বদলে বাঁশ, এলজিইডির তিন কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

ছবি সংগৃহীত

নোয়াখালী টাঙ্গাইলে সেতু নির্মাণে অনিয়মের অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তিন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন প্রকৌশলীদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং একটি ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেনের সই করা পৃথক আদেশে এসব ব্যবস্থা নেওয়া হয়।

নোয়াখালীর বেগমগঞ্জে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব রেলিংয়ে রড ব্যবহারে অনিয়মের অভিযোগে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম কার্যসহকারী মো. মহিন উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হবে।

ঘটনায় নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী যুগল কৃষ্ণ মন্ডল বেগমগঞ্জ উপজেলা প্রকৌশলী আবুল মনছুর আহমেদের কাছে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সাত কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। অভিযোগ তদন্তে দায়িত্ব দেওয়া হয়েছে এলজিইডির নোয়াখালী অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে।

অন্যদিকে টাঙ্গাইলের বাসাইলে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব তৈরিতে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করে ঢালাই দেওয়ার অভিযোগে কার্যসহকারী মো. হাসমত আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে একই ঘটনায় উপসহকারী প্রকৌশলী মো. মনিরুজ্জামানকেও বরখাস্ত করা হয়। সংশ্লিষ্ট নির্বাহী উপজেলা প্রকৌশলীর কাছে ব্যাখ্যা চাওয়ার পাশাপাশি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, উন্নয়নকাজে অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। অভিযোগ প্রমাণিত হলে চাকরি থেকে অব্যাহতির মতো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়