শনিবার ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ১৬ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

আত্মহত্যা করেছেন অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৩, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

আত্মহত্যা করেছেন অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা

ছবি সংগৃহীত

অভিনেতা জাহের আলভী- স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

শুক্রবার দুপুর দেড়টার দিকে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ইকরার পরিবারের এক ঘনিষ্ঠ সদস্য। তিনি নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়েছেন।

ঘটনার সময় অভিনেতা জাহের আলভী দেশের বাইরে, নেপালে অবস্থান করছিলেন। তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, মুহূর্তে কথা বলার মতো অবস্থায় তিনি নেই।

ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়