চিকিৎসক-নার্সদের নিরাপত্তায় চালু হবে ইমারজেন্সি অ্যালার্ম সিস্টেম
হাসপাতালে চিকিৎসক, নার্স ও রোগীদের নিরাপত্তা নিশ্চিতে পাইলট ভিত্তিতে ইমারজেন্সি সেন্ট্রাল অ্যালার্ম সিস্টেম চালু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। প্রথম পর্যায়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সোহরাওয়ার্দী হাসপাতালে এটি কার্যকর হবে, পরে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১৬:১০