মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৭ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৭:১৯, ৯ ফেব্রুয়ারি ২০২৬

ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই

ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সাংবাদিক পর্যবেক্ষকদের মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে যেতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। সোমবার ( ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবন প্রাঙ্গণে সাংবাদিকদের জন্য স্থাপিত বুথ পরিদর্শনকালে তিনি কথা বলেন।

এর আগে রোববার নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়, নির্বাচন গণভোট উপলক্ষে প্রিসাইডিং অফিসার, দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ এবংনির্বাচন সুরক্ষা ২০২৬অ্যাপ ব্যবহারকারী দুজন আনসার সদস্য ছাড়া অন্য কেউ মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে প্রবেশ করতে পারবেন না।

নির্দেশনায় আরও বলা হয়, ভোটের দিন আইনশৃঙ্খলা সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে রিটার্নিং কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

তবে নির্বাচন কমিশনারের বক্তব্য অনুযায়ী, সাংবাদিক পর্যবেক্ষকদের ক্ষেত্রে মোবাইল বহনে কোনো নিষেধাজ্ঞা থাকছে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়