ছবি সংগৃহীত
টি–টুয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেওয়ায় পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই ধন্যবাদ জানান। পোস্টে তিনি উল্লেখ করেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ‘খেলার মাঠে রাজনীতি নয়’—এই অবস্থান থেকে ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ্য, ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হচ্ছে ২০২৬ আইসিসি টি–টুয়েন্টি বিশ্বকাপ। ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারত–পাকিস্তান ম্যাচ হওয়ার কথা থাকলেও পাকিস্তান সরকার ম্যাচটি না খেলার ঘোষণা দিয়েছে।































