বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬, আষাঢ় ৪ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ফিচার

গাড়ির নাম্বার প্লেটের কোন বর্ণের কী অর্থ?
গাড়ির নাম্বার প্লেটের কোন বর্ণের কী অর্থ?

যে কোন গাড়ির পেছনে বা সামনে থাকে নানা রকমের নাম্বার প্লেট। যেখানে থাকে জেলার নাম, নাম্বারসহ আরো একটি বর্ণ। এই বর্ণে কি তথ্য রয়েছে তা কী জানেন? বিআরটিএ এর অনুমোদিত সকল যানবাহনে নাম্বার প্লেট ব্যবহারের নিয়ম চালু হয় ১৯৭৩ সালে। যানবাহনগুলোর নাম্বার প্লেটের ফরম্যাট হচ্ছে- ‘শহরের নাম, গাড়ির ক্যাটাগরি ক্রম এবং গাড়ির নাম্বার’। যেমন- ঢাকা মেট্রো য-১১২৫৯৯। এখানে ‘ঢাকা মেট্রো’ দ্বারা বোঝানো হয়েছে গাড়িটি ঢাকা মেট্রোপলিটন এলাকার আওতাধীন। ‘য’ হচ্ছে শুধুমাত্র প্রধানমন্ত্রীর কার্যালয়ের গাড়ির চিহ্নকারী বর্ণ।

মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ১১:০৪

অক্সিজেন সিলিন্ডার নিয়ে রিক্সা চালানো সেন্টুর পাশে দাঁড়ালেন রাজশাহীর ডিসি
অক্সিজেন সিলিন্ডার নিয়ে রিক্সা চালানো সেন্টুর পাশে দাঁড়ালেন রাজশাহীর ডিসি

পত্রিকায় প্রকাশিত সংবাদ দেখে রাজশাহী শহরের রিক্সাচালক মইনুজ্জামান সেন্টুর তাৎক্ষণিক চিকিৎসা সহায়তার ঘোষণা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থাপন প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। ‘নাকে অক্সিজেনের নল লাগিয়ে রিকশা চালানো সেন্টু এখন হাসপাতালে চিকিৎসাধীন’ শিরোনামে পত্রিকায় প্রকাশিত একটি সংবাদ আজ শ্রম প্রতিমন্ত্রীর দৃষ্টিগোচর হলে তিনি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্টদের সেন্টুর চিকিৎসার খোঁজখবর নেয়ার নির্দেশ দেন। পরে তিনি শ্রম ও কর্মসংস্থাপন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে তার চিকিৎসা সহায়তার ঘোষণা দেন। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের রাজশাহী বিভাগে কর্মরত মো. আরিফুল ইসলাম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন মইনুজ্জামান সেন্টুর চিকিৎসার খোঁজ খবর রাখছেন।

বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩, ২০:১৬

তারকাদের হাত ধরে ওয়ারীতে ভেল্লা লেজার কেয়ার সেন্টারের ব্রাঞ্চ
তারকাদের হাত ধরে ওয়ারীতে ভেল্লা লেজার কেয়ার সেন্টারের ব্রাঞ্চ

তারকাদের হাত ধরে জমকালো আয়োজনে ভেল্লা লেজার কেয়ার সেন্টারের ওয়ারী ব্রাঞ্চ/ জমকালো আয়োজনে ওয়ারীতে উদ্বোধন হলো ভেল্লা লেজার কেয়ার সেন্টার/ তারকাদের উপস্থিতিতে ওপেন হলো ওয়ারীতে ভেল্লা লেজার কেয়ার সেন্টার একঝাঁক তারকাদের হাত ধরে জমকালো আয়োজনে যাত্রা শুরু করলো ভেল্লা লেজার কেয়ার সেন্টারের ওয়ারীর নতুন শাখা, প্রধান অতিথি হিসেবে কেক কেটে এই শাখার উদ্বোধন করেন প্রফেসর ড. শাহাদত হোসেন, তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন পুজা চেরী, তমা মির্জা, রায়হান রাফি, মুমতাহিনা টয়া, নাজিফা তুষি, সৈয়দ রুমা, বুলবুল টুম্পা, বারিশা হক, অভিনেত্রী মিতু, স্নিগ্ধা, মডেল ময়ুরাক্ষী সনিয়া, মেক আপ আর্টিস্ট জাহিদ খান, সঙ্গীতশিল্পী শেখ সাদী, ফ্যাশন ডিজাইনার অ্যান্ড কোরিওগ্রাফার কাদেরী মাহফুজ, রুপান্তরিত মডেল আরোহী সেন, মডেল নাজিফা প্রনোমি, লাবল্য জাহান সহ শোবিজের একঝাঁক তারকা।

সোমবার, ১৫ মে ২০২৩, ১৩:০৫