মঙ্গলবার ০৩ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২১ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশের নারী ক্রিকেট

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৭, ৩ ফেব্রুয়ারি ২০২৬

আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশের নারী ক্রিকেট

ছবি সংগৃহীত

আইসিসি নারী টি-টোয়েন্টি ্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের একাধিক ক্রিকেটারের। টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ্যাঙ্কিংয়ে এগিয়েছেন টাইগ্রেস ব্যাটার বোলাররা।

ব্যাটারদের ্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ১৯ নম্বরে উঠেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশিদের মধ্যে তিনিই এখন সর্বোচ্চ স্থানে। ১৬ ধাপ এগিয়ে ৩৬ নম্বরে উঠে এসেছেন সোবহানা মোস্তারী। ওপেনার দিলারা আক্তার পাঁচ ধাপ উন্নতি করে রয়েছেন ৬৫ নম্বরে। তবে ১৩ ধাপ পিছিয়ে ৪৮ নম্বরে নেমে গেছেন শারমিন আক্তার সুপ্তা।

বোলারদের মধ্যে রাবেয়া খান আগের মতোই ১৪ নম্বরে রয়েছেন। নাহিদা আক্তার আট ধাপ এগিয়ে ২৮ নম্বরে উঠেছেন। ফাহিমা খাতুন তিন ধাপ পিছিয়ে নেমেছেন ৩৩ নম্বরে। বড় লাফ দিয়েছেন স্বর্ণা আক্তার, ৪৩ ধাপ এগিয়ে এখন ৭৪ নম্বরে। মারুফা আক্তার ২০৬ ধাপ উন্নতি করে সেরা ১০০- ঢুকে ৯২ নম্বরে রয়েছেন।

ব্যাটারদের ্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি এবং বোলারদের তালিকায় প্রথম স্থানে রয়েছেন তারই সতীর্থ অ্যানাবেল সাদারল্যান্ড।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়