ছবি সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আনা শোক প্রস্তাবে তিনটি নাম উত্থাপন করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদে তিনি এই প্রস্তাব উত্থাপন করেন।
নাহিদ ইসলামের উত্থাপিত নামগুলো হলো—
শহীদ শরিফ ওসমান হাদি, বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদ এবং বাংলাদেশ–ভারত সীমান্তে নিহত হওয়া শহীদ ফেলানি খাতুন।
আধিপত্যবাদবিরোধী আন্দোলনের নেতা ও জুলাই যোদ্ধা শরিফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হয়ে ২০২৫ সালের ১৮ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। ২০১৯ সালের ৭ অক্টোবর ছাত্রলীগের নির্যাতনে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ নিহত হন। এর আগে ২০১১ সালের ৭ জানুয়ারি বাংলাদেশ–ভারত সীমান্তের কাঁটাতারে ঝুলন্ত অবস্থায় ফেলানি খাতুনের লাশ পাওয়া যায়।































