বৃহস্পতিবার ০৫ মার্চ ২০২৬, ফাল্গুন ২১ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

তারেক রহমানের সাশ্রয়ী উদ্যোগ: সচিবালয়ে নিজের কক্ষের অর্ধেক লাইট ও এসি বন্ধের নির্দেশ

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৫:২৯, ৫ মার্চ ২০২৬

তারেক রহমানের সাশ্রয়ী উদ্যোগ:  সচিবালয়ে নিজের কক্ষের অর্ধেক লাইট ও এসি বন্ধের নির্দেশ

ছবি সংগৃহীত

সচিবালয়ে নিজের কক্ষের অর্ধেক লাইট এয়ারকন্ডিশনার (এসি) ব্যবহার কমানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার জন্য তিনি সব মন্ত্রণালয় সরকারি প্রতিষ্ঠানকেও একই পথে চলার পরামর্শ দিয়েছেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে অফিসে এসে প্রধানমন্ত্রী নিজের কক্ষের প্রায় ৫০ শতাংশ লাইট বন্ধ করার নির্দেশ দেন এবং এসির তাপমাত্রা ২৫ দশমিক ডিগ্রিতে নির্ধারণ করেন, যাতে বিদ্যুৎ খরচ কম হয়।

মন্ত্রিপরিষদ কক্ষে প্রবেশের সময়ও প্রধানমন্ত্রী কক্ষের অর্ধেক লাইট বন্ধ করে দিতে এবং এসির তাপমাত্রা কমিয়ে রাখতে নির্দেশ দেন।

সচিবালয়ের প্রথম ভবনটি প্রধানমন্ত্রীর দফতর হিসেবে ব্যবহৃত হয়। এখানে মন্ত্রিপরিষদ বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয় রয়েছে।

ছাড়া প্রধানমন্ত্রী সারাদেশের সরকারি-বেসরকারি অফিস, আদালত, শপিংমল অন্যান্য প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন। দিনের বেলায় প্রাকৃতিক আলো ব্যবহারের ওপরও গুরুত্ব দিতে বলেছেন তিনি।

সরকারি পর্যায়ে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী নীতি অনুসরণে এটি একটি প্রতীকী উদ্যোগ বলে মনে করা হচ্ছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়