ছবি সংগৃহীত
মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফেব্রুয়ারিতে কার্যকর যে মূল্য ছিল, নতুন মাসেও তা বহাল থাকবে।
রোববার (১ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশোধিত স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকার আওতায় ভোক্তা পর্যায়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দামে কোনো পরিবর্তন আনা হয়নি। ফলে প্রতি লিটার ডিজেল ১০০ টাকা, অকটেন ১২০ টাকা, পেট্রোল ১১৬ টাকা এবং কেরোসিন ১১২ টাকায় বিক্রি হবে।
মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন-এর সুপারিশ এবং আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে নির্ধারিত দাম পুরো মার্চ মাসজুড়ে কার্যকর থাকবে।































