রোববার ০১ মার্চ ২০২৬, ফাল্গুন ১৭ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

খামেনির উপদেষ্টা শামখানি ও বিপ্লবী গার্ড প্রধান পাকপুরও নিহত: ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:১৩, ১ মার্চ ২০২৬

খামেনির উপদেষ্টা শামখানি ও বিপ্লবী গার্ড প্রধান পাকপুরও নিহত: ইরান

ছবি সংগৃহীত

ইরানে সাম্প্রতিক হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশটির রাজনৈতিক সামরিক নেতৃত্বে বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা আলী শামখানি এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) প্রধান হোসেইন পাকপুরও হামলায় নিহত হয়েছেন।

এর আগে রোববার সকালে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম Islamic Republic of Iran Broadcasting (আইআরআইবি) খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম BBC CNN একই তথ্য প্রকাশ করেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শনিবার সকালে তেহরানে নিজ কার্যালয়ে হামলার সময় খামেনি নিহত হন। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে খামেনির মৃত্যুর কথা জানান।

খামেনির মৃত্যুতে ইরানে রোববার ( মার্চ) থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন নেতৃত্ব দিতে তিন সদস্যের একটি পর্ষদ গঠনের ঘোষণা এসেছে।

এদিকে সংঘাতের বিস্তারও ঘটেছে। ইরান হুঁশিয়ারি দিয়েছে, ইসরায়েল অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে দ্রুতবিধ্বংসীহামলা চালানো হবে। ইতোমধ্যে ইসরায়েল যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার খবর পাওয়া গেছে। পাল্টাপাল্টি হামলায় দুই পক্ষেই হতাহতের সংখ্যা বাড়ছে।

পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। আন্তর্জাতিক মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়