সোমবার ৩১ আগস্ট ২০২৬, ভাদ্র ১৬ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

নেপালে বন্যার তিন দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে ৬ বছরের শিশু জীবিত উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৮, ৩০ আগস্ট ২০২৬

নেপালে বন্যার তিন দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে ৬ বছরের শিশু জীবিত উদ্ধার

ছবি সংগৃহীত

নেপালের রসুয়া জেলায় ভয়াবহ বন্যার তিন দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে ছয় বছরের এক শিশুকন্যাকে জীবিত উদ্ধার করেছে দেশটির আর্মড পুলিশ ফোর্স (এপিএফ)

রসুয়া জেলার তিমুরে গ্রামে বন্যার পর উদ্ধার অভিযান চালানোর সময় এপিএফ সদস্যরা কাদার নিচ থেকে শিশুটির ক্ষীণ কান্নার শব্দ শুনতে পান। পরে দ্রুত মাটি খুঁড়ে তাকে জীবিত উদ্ধার করা হয়।

প্রাথমিক চিকিৎসার পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য কাঠমাণ্ডুতে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। খারাপ আবহাওয়ার কারণে বিমানে নেওয়া সম্ভব না হলেও পরে হেলিকপ্টারে করে তাকে কাঠমাণ্ডুর একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে।

এদিকে, ভয়াবহ এই বন্যায় নেপালে পর্যন্ত ৬৭৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং দুই হাজার ৪০০ জনের বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়