সোমবার ১২ অক্টোবর ২০২৬, আশ্বিন ২৭ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে জাহাজডুবি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩৭, ২৩ আগস্ট ২০২৬

ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে জাহাজডুবি

ছবি সংগৃহীত

ভারতের ওড়িশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজ ডুবে গেছে। শনিবার (২২ আগস্ট) ডুবে যাওয়া ‘এমভি ওশান-উইনার’ জাহাজটিতে ২৪ নাবিক ছিলেন। তাদের মধ্যে ২০ জন চীনের, ৩ জন মিয়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক।

জাহাজটি গত ২০ আগস্ট রাতে ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়। এতে প্রায় ১ হাজার ৭০০ টন লৌহ আকরিক ছিল।

শনিবার সকাল ১১টা ৪৮ মিনিটে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। এরপর ভারতীয় কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। কোস্ট গার্ডের ‘বরদ’ ও ‘অনমোল’ এবং শ্রী বিজয়পুরম থেকে ‘বিজিত’ নামের জাহাজ অভিযানে যুক্ত হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, এখন পর্যন্ত লাইফ র‍্যাফট থেকে দুজনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অন্য নাবিকদের উদ্ধারে অভিযান চলছে। আশপাশের জাহাজগুলোকেও উদ্ধারকাজে সহায়তার জন্য সতর্ক করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়