ছবি সংগৃহীত
হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর কাছ থেকে সার্ভিস ফি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশন। রোববার (২৩ আগস্ট) কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ইরানি সংবাদমাধ্যমের বরাতে সামা টিভি জানিয়েছে, জ্বালানি, বীমা ও নিরাপত্তাসহ বিভিন্ন সেবা দেওয়ার বিনিময়ে জাহাজগুলো থেকে এই ফি নেওয়া হবে। ইরানি রিয়াল বা অন্য যেকোনো মুদ্রায় ফি পরিশোধ করা যাবে।
মার্চের শুরু থেকে ইরান কার্যত হরমুজ প্রণালিতে বেশিরভাগ জাহাজ চলাচল বন্ধ রেখেছে। স্বাভাবিক সময়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ এলএনজি বাণিজ্য এবং প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল তেল পরিবহন হয় এই জলপথ দিয়ে।
নতুন ফি আরোপের সিদ্ধান্তে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক নৌ-বাণিজ্যে আরও চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।































