ছবি সংগৃহীত
গায়ক-অভিনেতা মুকুল জামিল মারা গেছেন রোববার (১৩ সেপ্টেম্বর)। তার মৃত্যুতে শোক জানিয়েছে নাটকের অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ।
সংগঠনটির এক শোকবার্তায় বলা হয়, ‘অভিনয়শিল্পী সংঘের সম্মানিত সদস্য মুকুল জামিল ইন্তেকাল করেছেন। তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। তার প্রয়াণে আমরা গভীর শোকাহত।’
এদিকে মুকুল জামিলের মৃত্যুতে শোক জানিয়েছেন সংগীতশিল্পী ও কলাকুশলীরা। গায়ক-সুরকার মোহাম্মদ মিলন ফেসবুকে এক পোস্টে লেখেন, মুকুল জামিলের আকস্মিক মৃত্যু তার জন্য ‘প্রচণ্ড কষ্টের’। তিনি জানান, মুকুল জামিল সংগীতশিল্পী হলেও তার ‘সেলফি’ গান দিয়ে প্রথমবার অভিনেতা হিসেবে কাজ করেন। পরে তার আরও কয়েকটি গানে মুকুল জামিলকে অভিনেতা হিসেবে পাওয়া যায়।































