শনিবার ২০ জুন ২০২৬, আষাঢ় ৬ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ফ্রেন্ডস খ্যাত কিংবদন্তি পরিচালক জেমস বারোজ আর নেই

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:৪০, ২০ জুন ২০২৬

আপডেট: ১৪:৪৭, ২০ জুন ২০২৬

ফ্রেন্ডস খ্যাত কিংবদন্তি পরিচালক জেমস বারোজ আর নেই

ছবি সংগৃহীত

টেলিভিশন ইতিহাসের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী সিটকম পরিচালক জেমস বারোজ ৮৫ বছর বয়সে মারা গেছেন। তার পরিবার মার্কিন গণমাধ্যম পিপলকে দেওয়া এক বিবৃতিতে জানায়, পরিবারের সদস্যদের সান্নিধ্যে শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি।

কয়েক দশকের ক্যারিয়ারে জেমস বারোজ মার্কিন টেলিভিশন কমেডির অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন। 'চিয়ার্স', 'ট্যাক্সি', 'ফ্রেন্ডস' এবং 'উইল অ্যান্ড গ্রেস'-এর মতো কালজয়ী সিরিজে কাজ করেছেন তিনি। বিশেষভাবে উল্লেখযোগ্য, তিনি 'চিয়ার্স'-এর সহ-স্রষ্টাও ছিলেন।

ক্যারিয়ারে মোট ১১টি এমি অ্যাওয়ার্ড জয় করেছেন বারোজ, এর মধ্যে ১৯৮০ ও ১৯৮১ সালে পরপর দুই বছর 'ট্যাক্সি'র জন্য পেয়েছিলেন প্রথম এমি। এ ছাড়া পাঁচবার ডাইরেক্টরস গিল্ড অব আমেরিকা পুরস্কারে ভূষিত হন এবং ২০১৫ সালে আজীবন অবদানের জন্য পান মর্যাদাপূর্ণ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড।

১৯৭৪ সালে ক্যারিয়ার শুরু করা জেমস বারোজ ৫০টিরও বেশি জনপ্রিয় মার্কিন শোর পাইলট পর্ব পরিচালনা করেছেন এবং সব মিলিয়ে এক হাজারেরও বেশি টেলিভিশন পর্বে কাজ করেছেন। তার প্রয়াণ মার্কিন বিনোদন জগতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করল।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়