‘দিন: দ্যা ডে-পরান-হাওয়া’র দিনে ধন্যবাদ পেতেই পারেন অনন্ত জলিল
বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস সমৃদ্ধ হলেও ৯০ দশকের পর থেকেই সিনেমার দুর্দিন শুরু হয়। নায়ক মান্না বেচে থাকা অবস্থায়ও সিনেমা হলমুখী ছিল মানুষ। দিন যত যেতে থাকে ততই সিনেমার দুঃসময় চলতে থাকে। এক টিকিটে দুই ছবির মত অশ্লীলতায় যখন সিনেমা পাড়া ছেয়ে ছিল তখন অলিখিত যোদ্ধা হিসেবে সিনেমাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব বর্তায় শাকিব খানের উপর।
অভিনেতা ডিপজলের প্রযোজনায় আবারও দর্শক ফিরে পায় ভিন্ন ধারার সিনেমা। ‘চাচ্চু,দাদিমা, কোটি টাকার কাবিন আজও গেঁথে আছে সিনেমা প্রেমিদের মনে।‘
নেট ফ্লিস্কের যুগে যখন মানুষ ঘরে বসে সিনেমা দেখে অভ্যস্ত। তখন কেউ কি ভেবেছিল বাংলাদেশের সিনেমার দুর্দিনে ১ সপ্তাহের টিকিট অগ্রিম বিক্রি হয়ে যাবে?
মঙ্গলবার, ২ আগস্ট ২০২২, ১৪:৪৩