শনিবার ১৪ মার্চ ২০২৬, ফাল্গুন ৩০ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৪:২৪, ১৪ মার্চ ২০২৬

ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী

ছবি সংগৃহীত

শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির নির্বাচনে নতুন নীতিমালা অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা শিথিল করার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।

শুক্রবার বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলায় এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন।

মন্ত্রী বলেন, ম্যানেজিং কমিটির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলের কোনো প্রশ্নই ওঠে না। বরং ধাপে ধাপে যাচাই-বাছাই করে উপযুক্ত ব্যক্তিদের নির্বাচন করা হবে। ক্ষেত্রে প্রথমে যাচাই করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), এরপর জেলা প্রশাসক (ডিসি) এবং পরে তিনটি নাম সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে পাঠানো হবে।

তিনি আরও বলেন, সম্ভাব্য প্রার্থীরা শিক্ষিত, সমাজসেবী এবং শিক্ষানুরাগী কি নাতা খতিয়ে দেখা হবে। অনেক ক্ষেত্রে শিক্ষানুরাগী ব্যক্তিদের বিশেষ অবদান থাকে। কেউ কেউ ডিপ্লোমাধারী প্রকৌশলী হলেও ডিগ্রি পাস নাও হতে পারেন। ধরনের শিক্ষিত শিক্ষানুরাগী ব্যক্তিদের কীভাবে শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত করা যায়, সে বিষয়েও আলোচনা চলছে।

এহছানুল হক মিলন জানান, বিষয়টি নিয়ে সংসদ সদস্য প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষার মান আরও উন্নত করা যায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। সঞ্চালনায় ছিলেন একাডেমিক সুপারভাইজার সোহেল রানা।

সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি মহিলা দলের সহসভানেত্রী নাজমুন নাহার বেবী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাদ্দেক হোসেন, কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহীন আক্তার।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়