কাবিননামায় আগের বিয়ে ও সন্তানের তথ্য বাধ্যতামূলক করার দাবি
বিয়ের কাবিননামায় বর ও কনের আগের বিয়ে, সাবেক স্বামী বা স্ত্রী এবং সন্তানসংক্রান্ত তথ্য বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত ও যাচাইয়ের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান এ রিট করেন। আইন ও বিচার বিভাগের সচিব, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব এবং নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শককে এতে বিবাদী করা হয়েছে।
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১৮:৫৬